জাল রুপিসহ আ.লীগ নেতা গ্রেপ্তার
যশোরের শার্শা উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে ৯৫ হাজার ভারতীয় জাল রুপিসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার সন্ধ্যায় চন্দনপুরের নিজবাড়ি থেকে গ্রেপ্তার ওবায়দুর রহমান (৪৫) ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
জেলা ডিবি পুলিশের এসআই মুরাদ জানান, গোপন সংবাদ পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওবায়দুরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়িতে ৯৫ হাজার ভারতীয় জাল রুপি পাওয়া যায়।
