২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সড়ক-মহাসড়কে পণ্যবাহী ট্রাকে ডাকাতির অভিযোগে দেশের বিভিন্ন জেলা থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 04:50 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের এই ১০ সদস্যকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে সাত টন রড উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- সুলতান (৩১), দিলু (২৮), বাচ্চু (৩০), নজরুল (২৮), জাহিদ (২৩), শেখ ওলী (৩১), মোশারফ (৩১), মনির হোসেন (২০), আইয়ুব আলী (৩০) ও দিদার (২৯)।

ওসি বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রাক ডাকাতি হওয়ার একাধিক অভিযোগ পেয়ে এ অভিযান চালানো হয়।

ওই ডাকাত চক্রে শতাধিক সদস্য রয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা মোস্তফা কামাল জানান।