২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

যশোরের শার্শার পুটখালি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 04:11 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

গুলিবিদ্ধ ফারুক হোসেন (২৮) শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি পুটখালি গ্রামের আলী আহম্মদের ছেলে।

খুলনা-২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হক জানান, শুক্রবার রাত ৯টার দিকে সীমান্তের চরের মাঠের মেহগনি বাগানের কাছে ইছামতি নদীর তীরে ফারুক গুলিবিদ্ধ হন।

স্থানীয়দের কয়েকজন জানান, ফারুক ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে গরু নেওয়ার জন্য ইছামতি নদীর ধারে অপেক্ষা করছিলেন। এ সময় ভারতের আংরাইল বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

সুবেদার আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলিবিদ্ধ ফারুক বাংলাদেশের ভেতরেই ছিলেন। বিএসএফ ইছামতি নদীতে স্পিডবোট নিয়ে টহল দেওয়ার সময় তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়লে তিনি আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।