২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ১ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 03:49 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

বিজিবি ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান,  শনিবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপে নাফনদীর মোহনায় অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, উদ্ধারকৃত ইয়াবা ব্যাটেলিয়ন সদরে জমা দেওয়া হয়েছে। যার মূল্য প্রায় তিন কোটি টাকা।