২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় নৌকা ডুবে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

নরসিংদী সদর উপজেলায় মেঘনা নদীতে নৌকা ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 03:46 PM

Updated : 26 Jul 2022, 11:54 AM

শনিবার বেলা পৌনে ৩টার দিকে সদর উপজেলার বিবিন সাহার ঘাট এলাকায় মেঘনায় নৌকাটি ডুবে যায়  বলে সদর থানার ওসি আবুল কাশেম জানান।

নিহতরা হলেন- মোর্শেদা বেগম (৪০) ও তার সাত মাস বয়সী মেয়ে সুবর্ণা বেগম এবং সুফিয়া বেগম (৫৬)। তাদের সবার বাড়ি সদর উপজেলার চরদিগলদী গ্রামে।

আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা কাশেম জানান, নৌকাটি মালামালসহ বেশ কিছু যাত্রী নিয়ে বিবিন সাহার ঘাট থেকে চরদিগলদীর দিকে যাচ্ছিল। তলা ফেটে নৌকাটি ডুবে যায়।