২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বাসচাপায় শ্রমিক নিহত

সাভারের আশুলিয়ায় বাস চাপায় এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 03:27 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

নিহত মিজানুর রহমান (২০) আশুলিয়ার বোল্লারবাগ এলাকায় ভাড়া থেকে গাজীপুরের শাহীনপুকুর সিরামিক্স কারখানায় কাজ করতেন। তিনি বরিশালের ভোলা থানার আবুল হাসেমের ছেলে।

সাভার মহাসড়ক থানার ওসি আলমগীর হোসেন জানান, শনিবার সকালে আশুলিয়ার জিরানী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন মিজান। এ সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মিজানুর।

ওই বাস এবং চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা আলমগীর।