২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের শাশুড়ি খুন, পুত্রবধূ আটক

গাজীপুরের কালিয়াকৈরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 05:52 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

নিহত পারভীন আক্তার (৫০) কালিয়াকৈর উপজেলার উত্তর মৌচাক এলাকার প্রয়াত সবুর উদ্দিনের স্ত্রী।

শুক্রবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কালিয়াকৈর থানার মৌচাক পুশি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, উত্তর মৌচাক এলাকার সবুর উদ্দিনের ছেলে ব্যবসায়ী পারভেজ গত কোরবানির ঈদের আগে ময়মনসিংহের গৌরীপুর এলাকার ফজলুল হকের মেয়ে গার্মেন্টস কর্মী রোজিনা আক্তারকে (২০) বিয়ে করেন। 

কিন্ত তাদের বিয়ে মেনে নেননি পারভেজের মা পারভীন আক্তার। এ নিয়ে বউ-শাশুড়ির মধ্যে কলহ চলে আসছিল।

এর জেরে বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রোজিনা তার শাশুড়ির মাথায় কুড়াল দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পারভীনের মৃত্যু হয়।