ঢাকা বোর্ডে নতুন চেয়ারম্যান
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু বক্কর ছিদ্দিক।
শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার মনোবিজ্ঞান বিভাগের এই শিক্ষককে প্রেষণে ঢাকা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
তিনি অধ্যাপক দিলারা হাফিজের স্থলাভিসিক্ত হবেন। গত ৮ জানুয়ারি অধ্যাপক দিলারা অবসরোত্তর ছুটিতে গেছেন।
