চট্টগ্রামে কারখানায় অগ্নিকাণ্ড
চট্টগ্রামের বায়েজিদ থানার মুরাদনগর এলাকায় ঝুটের কাপড় থেকে তুলা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফজলুল কাদের জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে দুলাল বাবুর মালিকানাধীন আজমীর এন্টারপ্রাইজ কারখানায় আগুন লাগে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে তার আগেই প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে কর্মকর্তারা জানান।
ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেমিপাকা কারখানাটির ভেতরে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত হয়।
তবে কেউ আহত হয়নি।
