২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ২৩ জন আটক

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলন ঘিরে নাশকতার আশঙ্কায় চট্টগ্রামের সাত উপজেলায় পুলিশের আটক অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 02:31 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব উপজেলা থেকে ২৩ জনকে আটক করা হয়েছে বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান জানিয়েছেন।

আটকরা সবাই বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী বলে জানান তিনি। 

গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নাঈমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরসরাই, সীতাকুণ্ড, সাতকানিয়া, ফটিকছড়ি, পটিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

এদের মধ্যে ১৩ জন জামায়াত-শিবিরের এবং ১০ জন বিএনপির কর্মী বলে জানান তিনি।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপির লাগাতার অবরোধ শুরুর পর থেকেই এসব উপজেলায় অভিযান চালিয়ে আসছে পুলিশ।