২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে কভার্ড ভ্যান উল্টে চালক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গার্মেন্ট পণ্যবাহী কভার্ড ভ্যান উল্টে চালকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 11:55 AM

Updated : 25 Apr 2022, 12:54 PM

মহাসড়ক পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক জিল্লুর রহীম জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে টেরিয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বশির আহমেদের (২৮) বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সচিখোলা ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পরিদর্শক জিল্লুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কভার্ড ভ্যানটি গার্মেন্ট পণ্য নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে যাচ্ছিল।

পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানটি রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বশিরের মৃত্যু হয়।