২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প মেলা শুরু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা এবং লোকজ উৎসব শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 09:46 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

বুধবার দুপুরে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরের সোনার তরী মঞ্চে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রনজিৎ কুমার বিশ্বাস, জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা প্রমুখ।

জেলা প্রশাসন জানায়, মেলায় ১৭২টি স্টল রয়েছে। এরমধ্যে কারুশিল্পের ২২টি, হস্তশিল্প ৪৯টি, পোশাক ৪২টি, স্টেশনারি ও কসমেটিকস ৩৫টি, খাবার ও চটপটি ১০টি ও মিষ্টির স্টল ১৪টি।

মেলা প্রাঙ্গণে বিশেষভাবে নির্মিত ২০টি স্টলে ২২ শ্রেণির ৪৪ জন কারু শিল্পীর তৈরি শিল্পকর্ম প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

মেলায় রংপুরের শতরঞ্চি, রাজশাহীর শখের হাঁড়ি, জামদানী, ঝিনাইদহের শোলা শিল্প।

মাসব্যাপী লোকজ উৎসবে কারুমঞ্চে প্রতিদিন থাকবে পালা গান, বাউল, গম্ভীরা গান, জারি-সারি, ভাটিয়ালী, হাসন রাজার গান, লালন গীতি, মুর্শিদী, মারফতী ও লাঠি খেলা। 

এছাড়া লোকজ ও গীতি নাট্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করা হবে।

উদ্বোধনকালে মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, দেশ এখন সংকটে দিন কাটাচ্ছে। এই সংকট কাটাত হলে শুধু রাজনৈতিক লড়াই করলে হবে না। লড়াই হতে হবে সংস্কৃতিরও।