২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাগাজীতে যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ

ফেনীর সোনাগাজীতে এক ইউনিয়ন যুবদল নেতার বাড়ি জ্বালিয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 09:33 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

বুধবার রাতে সদর ইউনিয়নের সুজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু জানান, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি হোসেন আহম্মদ জুয়েলের বাড়িতে রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা পেট্রেল ঢেলে আগুন দেয়।

আগুনে জুয়েলের বসত ঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন দেওয়ার আগে জুয়েলের মা ও বোনকে ঘর থেকে বের করে দেয় দুর্বৃত্তরা।

সোনাগাজী মডেল থানার ওসি আরিফ ইকবাল জানান, আগুনের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কোনো হতাহত হয়নি বলে তিনি জানান।