২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে কভার্ডভ্যানে অগ্নিসংযোগ

চাঁদপুরে একটি কভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 09:26 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

বুধবার রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের বলাখাল এলাকায় এ ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কভার্ড ভ্যান চাঁদপুর থেকে ঢাকা যাচ্ছিল। এটি বলাখাল এলাকা পার হওয়ার সময় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বিএনপি-জামায়াত কর্মীরা এই কাজ করতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।