২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টা হরতাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ রাখা, তার উপদেষ্টা রিয়াজ রহমানকে গুলি করাসহ সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও ধরপাকড়ের প্রতিবাদে জয়পুরহাটে বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 08:30 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

জয়পুরহাট জেলা ২০ দলীয় ঐক্যজোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান জানান, স্থানীয় ২০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা হরতাল ডাকা হয়েছে।

সর্বাত্মক হরতাল পালন করতে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় মাইকিং করা হয়েছে বলে জানান তিনি।

টানা অবরোধ চলাকালে জয়পুরহাটে একটি যাত্রীবাহী বাস ও মালবোঝাই তিনটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় জয়পুরহাট সদর ও পাঁচবিবি থানায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি-জামায়াতের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।