২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাগলনাইয়ায় শনিবার হরতাল

বিএনপি নেতা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের উপর গুলিবর্ষণের ঘটনায় নিজ এলাকা ছাগলনাইয়ায় আগামী শনিবার (১৭ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 08:24 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

বুধবার সন্ধ্যায় ছাগলনাইয়া পৌর যুবদলের সভাপতি কাজী জসিম উদ্দিন ২০ দলের পক্ষে এ হরতালের ঘোষণা দেন।

এ সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির আহাম্মদ খোকন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সী শহীদ উল্যা ও পৌর ছাত্রদলের সভাপতি খোন্দকার মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা, রিয়াজ রহমানের উপর গুলি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদকে গ্রেপ্তারের প্রতিবাদে ছাগলনাইয়া শহরে একটি মিছিল বের করেন যুবদলসহ অন্য সংগঠনের নেতাকর্মীরা।

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মটোয়া গ্রামে রিয়াজ রহমানের পৈতৃক বাড়ি, তবে তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন।