২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ১৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে ১৯ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 12:56 AM

Updated : 22 Aug 2022, 11:28 AM

এরা হলো- ফোরকান আহমেদ, সামছুন্নাহার ও আহমদ উল্লাহ ওরফে আরিফ হোসেন।  

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল ৮টায় সদরঘাট টার্মিনালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে ১৯ হাজার ৩শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ইয়াবা বড়ি ঢাকায় এনে খুচরা ও পাইকারি বিক্রি করতো।