ইয়াবাসহ আটকের পর এক বছরের জেল
বন্দরনগরী চট্টগ্রামে এক যুবককে ইয়াবাসহ আটক করার পর এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ বলছে, সাজাপ্রাপ্ত মো. আবু তাহের (২৮) একজন মাদক বিক্রেতা। তিনি কক্সবাজারের রামু উপজেলার আব্দুর রহমানের ছেলে।
সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এই দণ্ডাদেশ দেন বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সকালে শাহ আমানত ব্রিজ এলাকা থেকে ১০টি ইয়াবাসহ আবু তাহেরকে গ্রেপ্তার করে পুলিশ।
দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাকে এক বছরের কারাদণ্ড দেন।
