দুর্ঘটনায় পুলিশ সদস্য ও শিশুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য এবং অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর ফকিরাপুলে কর্তব্যরত অবস্থায় রোববার সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল মামুনি খাতুন মনিরা ও আকলিমা মারা যান। রায়েরবাজারে অগ্নিকাণ্ডে নিহত হয় শিশু ফাতেমা।
শেখ হাসিনা তিনজনের মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি নিহতদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।
