হবিগঞ্জে অটোরিকশা-ম্যাক্সি সংঘর্ষ, নিহত ২
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিএনজি অটোরিকশা ও ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন, আহত হন অন্তত ১০ জন।
রোববার দুপুরে এ দুর্ঘটনায় হতাহতদের পরিচয় তাক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের মধ্যে পাঁচ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুল বাতেন জানান, দুপুর আড়াইটার দিকে মাধবপুর থেকে হবিগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি ম্যাক্সির সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও অন্তত ১০ জন আহত হন।
পুলিশ গিয়ে নিহতদের উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।
