চট্টগ্রামে দুস্থদের কম্বল দিল পুলিশ
চারশ’ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার আবদুল জলিল মন্ডল, অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার ও একেএম শহীদুর রহমান, অতিরিক্ত উপ কমিশনার মিজানুর রহমান খান ও উপ-কমিশনার (দক্ষিণ) কামরুল আমিন।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের থানা এলাকায় নিম্ন আয়ের অনেক মানুষ আছে।
“তীব্র শীতে তারা কষ্ট পায়। তাই চারশ জন শীতার্ত মানুষকে কম্বল দেয়া হয়েছে। পুলিশ জনগণের বন্ধু এ ধারণা আমরা কাজেও প্রমাণ করতে চাই।”
