২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 10:10 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ভাটিয়ারি স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ফরহাদ (৩০) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আব্দুস সাত্তার ফরাজির ছেলে। তিনি তার ভাইয়ের সঙ্গে ভাটিয়ারি এলাকায় বাস করতেন।  

রেলওয়ে পুলিশের এটিএসআই ফুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনে (চট্টগ্রামগামী) কোনো একটি ট্রেনে কাটা পড়ে নিহত হয় ফরহাদ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বিকালে তার লাশ উদ্ধার করে।

সন্ধ্যায় বড় ভাই আব্দুল মতিন ফরাজি ফরহাদের লাশ সনাক্ত করে বলে জানান তিনি।