কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাক্ষাৎকার স্থগিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় আগামী ১১, ১২ ও ১৩ তারিখের সাক্ষাৎকার অনিবার্য কারণবশত স্থগিত করা হয়।
শিগগিরই এ সংক্রান্ত নতুন তারিখ ও সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানান মজিবুর রহমান।
