চট্টগ্রামে অস্ত্রসহ পলাতক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় অস্ত্র ও গুলিসহ এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. ফয়সাল (২৬) দেওয়ানবাজার এলাকার মো. ইসমাইলের ছেলে।
শুক্রবার সকালে বাকলিয়া খানার দেওয়ানবাজার ভরা পুকুর পাড়ে কেডিএস আবাসিক এলাকার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।
ফয়সাল পুলিশের ‘তালিকভুক্ত সন্ত্রাসী’ জানিয়ে ওসি বলেন, “তার বিরুদ্ধে ছাত্রলীগ নেতা ইমন হত্যাসহ আটটি মামলা রয়েছে।”
ওসি জানান, সকালে দেওয়ানবাজার এলাকায় পুলিশের একটি টহল দলকে দেখে পালানোর চেষ্টা করে ফয়সাল। এ সময় পুলিশ তার দেহ তল্লাশি করে একটি এলাজি ও দুটি কার্তুজ উদ্ধার করে।
