ফটিকছড়ির ডোবায় মিলল নারীর লাশ
চট্টগ্রামের ফটিকছড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) বিদ্যু কুমার বড়ুয়া জানান, শুক্রবার সকালে ফটিকছড়ির নাজিরহাট ইউনিয়নের সাদা মসজিদের কাছের একটি ডোবায় স্থানীয়রা লাশটি ভাসতে দেখে।
খবর পেয়ে বেলা পৌনে ১২টার দিকে মসজিদের কাছে ওই ডোবার একটি কালভার্টের নিচ থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ পরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই নারী শাড়ি ও কালো বোরকা পরিহিত ছিলেন। তার মুখের বামদিকে জখমের চিহ্ন পাওয়া গেছে।”
