চট্টগ্রাম প্রেসক্লাব লক্ষ্য করে হাতবোমা
অবরোধের মধ্যে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব লক্ষ্য করে হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা।
রাত ৯টার দিকে প্রেসক্লাবের সামনেই ওই দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি মোটর সাইকেলে আসা দুজন দুটি ককটেল ছুড়ে মেরে পালিয়ে যায়। সড়কের ওপরিই এ দুটি বিস্ফোরিত হয়।”
প্রেসক্লাবের সামনে নিয়মিত পুলিশ টহল থাকে। এই ঘটনার সময়ও ক্লাবের মূল ফটকের কাছেই কয়েকজন পুলিশ সদস্য ছিলেন।
