২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় বিপুল জাটকা উদ্ধার, আটক ৪

মুন্সীগঞ্জ ও বরিশাল থেকে ৯২ মণ জাটকা ইলিশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বরিশাল প্রতিনিধি

মুন্সীগঞ্জ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 08:39 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বুধবার ভোরে ওই দুই জেলায় অভিযান চালানো হয়। বরিশাল থেকে দুটি নৌকাসহ চার জেলেকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাদা খসরু জানান, মুন্সীগঞ্জ মৎস্য অফিস ও নারায়ণগঞ্জের পাগলা  কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালিয়ে ধলেশ্বরী নদীতে চলাচলরত তিনটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৫০ মণ জাটকা আটক করে।

জব্দ করা জাটকা ইলিশ পরে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয় বলে তিনি জানান।

উদ্ধার জাটকার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা বলে জানান কোস্ট গার্ডের পাগলা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান।

এদিকে, বরিশাল নৌ পুলিশ ফাড়িঁর এসআই নজরুল ইসলাম জানান, ভোরে মেহেন্দিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদীর ভাসানচর এলাকায় দুটি নৌকায় অভিযান চালিয়ে ৪২ মন জাটকা আটক করা হয়।

এ সময় নৌকা দুটিসহ জামাল মিয়া (৪০), মো. রাসেল (১৫), আব্দুল জব্বার (২৫) ও কবির হোসেন (২৮) নামে চার জেলেকে গ্রেপ্তার করা হয়।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ শিকার করায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ওই নৌ পুলিশ কর্মকর্তা।

গত বছরের ১ নভেম্বর থেকে এবছরের ৩০ জুন পর্যন্ত জাটকা বা ছোট ইলিশ শিকার, সংরক্ষণ ও বাজারজাত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।