চট্টগ্রামে বোধনের আনন্দযজ্ঞ শনিবার
চট্টগ্রামের আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ প্রতিষ্ঠার ২৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করেছে ‘আনন্দযজ্ঞ’।
শনিবার বিকাল সাড়ে ৫টায় নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠান শুরু হবে।
অনুষ্ঠানে চট্টগ্রামের কবি, সাহিত্যিক, আবৃত্তি শিল্পীরা অংশ নেবেন। অনুষ্ঠানে থাকবে গান আড্ডা, কথামালা, আবৃত্তি ও সৃম্তিচারণ।
