২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাসে আগুন

বিএনপিসহ ২০ দলীয় জোটের অবরোধের মধ্যে যশোর শহরে একটি বাসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 11:49 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

যশোর কোতোয়ালী থানার এএসআই শাহিনুর রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে বারান্দীপাড়া ব্রিজের পাশে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেয় দুবৃর্ত্তরা।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসটিতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।