কক্সবাজারে সমুদ্রে ডুবে সঙ্গীত শিল্পীর মৃত্যু
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে এক সংগীত শিল্পীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রাজীব ‘নর্থ দ্য ইস্ট’ নামের একটি ব্যান্ড দলের বেইস গিটারিস্ট এবং ‘রস্’ নামের এক ব্যান্ডের ভোকাল।
তিনি ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেকে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার পর্যটন পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট আহমেদুল কবীর জানান, এসিআই গ্রুপের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করার জন্য দলের সঙ্গে রাজীব কক্সবাজার এসেছিলেন।
দুপুরে কয়েকজনসহ সমুদ্রে গোলস করতে নামলে ভাটার টানে রাজীব ভেসে যান।
কিছুক্ষণ পরই স্থানীয়রা রাজীবকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
