২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 04:12 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

মঙ্গলবার সকালে চেঁচরী রামপুর ইউনিয়নের কৈখালী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. মোশারফ হোসেন খান (৪০) উপজেলার রামপুর গ্রামের প্রয়াত হেমায়েত উদ্দিন খানের ছেলে।

কাঁঠালিয়া থানার ওসি শেখ মুনীর উল গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় কখালী-ভান্ডারিয়া সড়কটির ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় একটি ভাড়ায়চালিত মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

এতে রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মোটরসাইকেলটিকে পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।