২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ফরিদপুর শহরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 04:08 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

মঙ্গলবার অম্বিকা ময়দানে তিন দিনের এ মেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় এই মেলা চলবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পর্যন্ত।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী, অধ্যাপক মাহাবুবুর রহমান, অধ্যাপক মো. ইসাক, অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই, জেলা তথ্য কর্মকতা মো. কামাল হোসেন প্রমুখ।

মেলায় ৪০টি স্টল রয়েছে। এর মধ্যে মাল্টিমিডিয়া ক্লাস রুম, রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, তরুণদের উদ্ভাবনী সামগ্রী, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের স্টলসহ রয়েছে।

এছাড়া মেলার শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।