২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটিভি চেয়ারম্যান সালাম গ্রেপ্তার

একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 08:49 AM

Updated : 25 Apr 2022, 12:51 PM

তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে মঙ্গলবার সকালে উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় পর্নোগ্রাফি আইনে করা এক নারীর মামলায় আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে।

একুশে টেলিভিশনের অপরাধ বিষয়ক অনুষ্ঠান  ‘একুশের চোখ’ এর একটি পর্ব নিয়ে গত ২৬ নভেম্বর ওই নারী এই মামলা করেন বলে পুলিশ কর্মকর্তা মাসুদ জানিয়েছেন।

এর আগে ভোররাতে কারওয়ানবাজারে একুশে টিভির প্রধান কার্যালয়ের নিচ থেকে সালামকে ধরে নেয় গোয়েন্দারা।

একুশে টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক অখিল পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে সালাম গুলশানে বাসায় যাওয়ার উদ্দেশ্যে অফিস থেকে বের হন। গাড়ি নিয়ে রাস্তায় নামলেই গোয়েন্দা পুলিশের (ডিবি) পোশাক পরা একদল লোক তার পথ আটকায়।

“সালামের গাড়িচালক বাদল শিকদারকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তারা গাড়িসহ ইটিভি চেয়ারম্যানকে নিয়ে যায়।”