সাতক্ষীরায় বাসচাপায় স্কুল শিক্ষক নিহত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী।
নিহত ধনঞ্জয় মন্ডল (৩৬) উপজেলার তালবাড়ীয়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার পশ্চিম আটুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শ্যামনগর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ফুলতলা এলাকায় বংশীপুরমুখী যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ধনঞ্জয় মন্ডল মারা যান। আহত হন তার স্ত্রী বিজলী মন্ডল।
তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বাসটি (সাতক্ষীরা ব-৮৬) আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
