২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বিএনপি-জামায়াতের ১১ জন আটক

মাগুরায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 04:32 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সাকের্ল) সুদর্শন কুমার রায় জানান, নাশকতার আশংকায় বিএনপির ৯ জন ও জামায়াতের ২ জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মসিউল আজম বাচ্চু (৫০), জেলা ছাত্রদলের সহসম্পাদক আছাদুজ্জামান তুহিন (২৬), দক্ষিণ মাগুরা যুবদলের সাবেক আহবায়ক জাফর ইকবাল (৪৫), বিএনপিকর্মী সালাম মোল্ল্যা (৪০), টিপু সুলতান (৩৫), খান লুৎফার রহমান (৪৮), ওলিয়ার রহমান (৪৪), সাজ্জাদ হোসেন (৩৫), নুরুল ইসলাম (৪২), জামায়াতের মিজানুর রহমান (৫০) ও কায়েম আলী (৪৫)।