কক্সবাজারে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার রাত ও সোমবার সকালে এ দুই অভিযানে নারীসহ তিন জনকে আটক করা হয় বলে পুলিশ ও র্যাব জানিয়েছে।
টেকনাফ থানার ওসি আতাউর রহমান জানান, সোমবার বেলা ১১টার দিকে টেকনাফের কাইয়ুবখালী এলাকা থেকে ৯ হাজার ৯০০ ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ রেহেনা বেগমকে (৪০) আটক করে।
এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। রেহেনা বেগম টেকনাফের হ্নীলা এলাকার নুরুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
কক্সবাজারস্থ র্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে একটি মাইক্রোবাসে বিশেষভাবে তৈরি একটি গোপন বক্স থেকে ১১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র্যাব।
পরে সোমবার সকালে ওই মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আরও আরো ১২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকরা হলেন টেকনাফের নুরুল আলমের ছেলে হেলাল উদ্দিন (২৪) ও লেদার খুইল্ল্যা মিয়ার ছেলে নুর আলম (২৩)।
র্যাব কর্মকর্তা জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় সোপর্দ এবং পাচারকারীদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
