চট্টগ্রামে ভবন থেকে পড়ে শিশু শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত সাকিব (১৪) নগরীর পাঁচলাইশ থানার সুন্নিয়া মাদ্রাসা এলাকার নাজির পাড়ার মঞ্জুরুল আলমের ছেলে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চান্দগাঁওয়ের বাদামতল এলাকায় একটি বেসরকারি হাউজিং কোম্পানির আবাসন প্রকল্পে কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলাব্রত বড়ুয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই আবাসন প্রকল্পে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় গ্রিল লাগানোর কাজ করছিল সাকিব। এ সময় সেখান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে।
“বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।”
