২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে ২০টি পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর লালবাগ এলাকা থেকে ২০টি পেট্রোল বোমাসহ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 12:44 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

গ্রেপ্তার আলতাফ হোসেন লালবাগের ৬১ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি। 

সোমবার ভোররাতে লালবাগের জগন্নাথ শাহ রোডের মোহাম্মদ হোসেনের বাড়ির তৃতীয়তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব ১০ এর অপারেশন অফিসার খায়রুল আলম জানিয়েছেন। 

তিনি বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাসা থেকে ২০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এ সময় নাশকতা চালানোর পরিকল্পনার অভিযোগে আলতাফকেও গ্রেপ্তার করা হয়।"