২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ৩৪টি বোমা উদ্ধার

রাজশাহীর মেহেরচণ্ডি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪টি হাতবোমা ও ১০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 12:29 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

রোববার রাত আড়াইটার দিকে মেহেরচণ্ডির একটি আমবাগান থেকে বোমাগুলো উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন রাজশাহী র‌্যাবের এএসপি মীর্জা গোলাম সারোয়ার। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন তথ্য পেয়ে র‌্যাবের দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার একটি আমবাগান থেকে ২৪টি হাতবোমা ও ১০টি পেট্রোল বোমা উদ্ধার হয়।

“বোমাগুলো একটি গাছের গোড়ায় পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছিল।”

নগরীতে নাশকতা চালানোর জন্য বোমাগুলো মজুদ করা হয়েছিল বলে ধারণা এএসপি সারোয়ারের।