২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর চারঘাটে ট্রাকে আগুন, আটক ৪

রাজশাহীর চারঘাট উপজেলায় খড় বোঝাই ট্রাকে আগুন দেয়ার পর বোমাবাজির ঘটনা ঘটেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 12:07 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার স্লুইচ গেইট এলাকার পাশের এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক ছাত্রদল নেতাসহ চারজনকে আটক করা হয়েছে বলে জানান চারঘাট থানার ওসি খন্দকার গোলাম মুর্ত্তুজা।  

আটক মিলন আলী চারঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি।

ওসি মুর্ত্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে ওই এলাকায় একটি খড় বোঝাই মিনি ট্রাকে আগুন ধরিয়ে দেয়া হয়। এসময় পরপর চারটি হাতবোমা ফাটানো হয়।

"খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে এসব ঘটনায় জড়িত ছাত্রদল নেতা মিলনসহ চারজনকে আটক করে।"

৫ জানুয়ারির নির্বাচনের এক বছর পূর্তির দিনটি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে দেশব্যাপী কালো পতাকা ও সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।

এদিকে একইদিন ‘গণতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস’ পালনে সমাবেশ কর্মসূচি দিয়ে বিএনপিকে ঠেকানোর ঘোষণা দেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।