সাভারে গানের শিক্ষককে কুপিয়ে হত্যা
সাভার পৌর এলাকায় এক গানের শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার বিকালে পালপাড়া মহল্লায় এ হামলায় নিহত রিয়াজ মোর্শেদ বাবু (২৪) খুলনার সোনাডাঙ্গা থানার ছোট বড়রার আবুল বাশারের ছেলে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে পালপাড়া মহল্লার নাজিম উদ্দিনের বাড়ির সামনে সড়কে রিয়াজকে কুপিয়ে হত্যা করা হয়।
তবে তাকে কী কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাবু পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় শফি আহম্মেদের বাড়িতে ভাড়া থাকতেন।
