রাজশাহীতে বিএনপি-জামায়াতের ১৫ জন আটক
নাশকতার আশঙ্কায় রাজশাহী মহানগরীতে বিএনপি ও তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলম বলেন, শনিবার রাত ১২টা থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে নগরীর ২ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আবদুল্লাহ নোমান রয়েছেন।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কা থেকে তাদের আটক করা হয় বলে জানান তিনি।
