২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে স্কুলছাত্রের লাশ উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় একটি বাগান থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 09:45 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

শনিবার বিকালে উপজেলার ছত্রহাজারী গ্রামের এক নার্সারিতে এ ঘটনা ঘটে।

নিহত রাইসুল ইসলাম (১৪) শরশুনা গ্রামের পান্নু মুন্সির ছেলে। সে ছত্রহাজারী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

লোহাগড়া থানার ওসি বিল্পব কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে নার্সারিতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে লাশটি উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, “মায়ের সঙ্গে রাগ করে রাইসুল আত্নহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তার পরিবারের সদস্যরা।”