২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ

রংপুর নগরীতে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 03:26 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

কোতয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, শনিবার নগরীর বাহার কাছনা সিগারেট কোম্পানি এলাকার এক গুদামের পেছনের একটি জাম গাছে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।

নিহত দুখু মিয়া (২০)  ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। রংপুর সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

দুখুর বাবা শফিকুল বলেন “দুখু শুক্রবার সন্ধ্যায় পাশের বাহার কাছনা বাজারে যায়। রাতে আর ফিরে আসেনি। বেলা ১১টায় এলাকার লোকজন গাছে ঝুলে থাকা লাশ দেখে খবর দেয়।”

ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এসআই আব্দুস সালাম বলেন, “দুখুর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ঝুলিলে রাখতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”