২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইওভারে ছবি তুলতে গিয়ে যুবক নিহত

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 11:38 PM

Updated : 25 Apr 2022, 12:50 PM

তার নাম আনোয়ার হোসেন (২২)। বাসা দক্ষিণখানের ফায়দাবাদে। আব্দুল্লাহপুরের ‘সরকার অটো মোবাইলের’ দোকানে তিনি চাকরি করতেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, শুক্রবার রাত ৯টার দিকে দুর্ঘটনায় আহত অবস্থায় আনোয়ারকে তার দুই বন্ধু মেহেদি ও হৃদয় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হৃদয় হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় মোটর সাইকেল থেকে নেমে তিন জন ছবি তুলছিলেন। এ সময় একটি মোটরসাইকেল আনোয়ারকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়।

এদিকে হাসপাতালে আনোয়ারকে মৃত ঘোষণার পরপরই ‘রুবেল’ ও ‘শামীম’ নামে দুই যুবক হাসপাতালে চিকিৎসা নিতে এলে হৃদয় চেঁচিয়ে বলেন, তাদের মোটর সাইকেলই আনোয়ারকে ধাক্কা মেরেছিল।

অবশ্য ওই দুই যুবক তার অভিযোগ অস্বীকার করেছেন।