২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ট্রলারডুবি

সেন্টমার্টিন থেকে টেকনাফ আসার পথে শুক্রবার বিকালে একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। তবে, ট্রলারের পাঁচ মাঝিমাল্রা ও জেলে উদ্ধার হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 08:19 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

কেয়ারি সিন্দাবাদ নামের পর্যটকবাহী একটি জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবেছে বলে বোট মালিকরা দাবি করলেও জাহাজ কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির এসআই হারুনুর রশিদ পাঁচ জেলে ও মাঝিমাল্লাকে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি আবু তালেব ও পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ জানান, বেলা ৩টার দিকে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে একটি ট্রলার রওয়ানা হয়। এর আধঘণ্টা পর মাঝপথে কেয়ারি সিন্দাবাদ জাহাজের ধাক্কায় পাঁচ মাঝিমাল্লা ও জেলেসহ ট্রলারটি  ডুবে যায়।

খবর পেয়ে বেলা সাড়ে ৪টার দিকে স্থানীয় আরও পাঁচটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে দিকে তাদের উদ্ধার করে। তবে  ট্রলারটি পুরোপুরি ডুবে যাওয়ায়  তা উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে টেকনাফস্থ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম জানান, ট্রলারটি জাহাজের ঢেউয়ের কারণে ডুবে গেছে, তাদের জাহাজের ধাক্কায় নয়।