২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় এক প্রাইভেটকারের চালকসহ দুই জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 06:54 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

শুক্রবার বিকালে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেল স্টশন সংলগ্ন ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত প্রাইভেটকারের যাত্রীর নাম আব্দুল হাই (৬০)। চালকের নাম জানা যায়নি।

আব্দুল হাইকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। চালক স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও পুলিশ তার হদিস দিতে পারেনি।

ঘটনাস্থল থেকে বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম জানান, বিকাল সোয়া ৩টার দিকে প্রাইভেটকারে করে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন আব্দুল হাই।

মুকন্দপুর রেল স্টেশন সংলগ্ন রেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।

এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

আহত আব্দুল হাই আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি রাজীব ভুঁইয়ার বাবা বলে সাংবাদিকদের জানান তিনি।