২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে দুই অটোরিকশা আরোহী নিহত হয়েছেন, আহত হন আরও চারজন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 04:52 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

বৃহস্পতিবার বেলা পৌনে ১টায় উপজেলার পরিহলপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটিতে অগ্নিসংযোগ করে স্থানীয়রা।

নিহতরা হলেন, কুমিল্লার আদর্শ সদর উপজেলার ঘোড়ামারা এলাকার আব্দুল করিমের ছেলে অটোরিকশা চালক রনি (৩২) এবং কাকিয়ারচর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ইব্রাহীম খলিল (৪০)।

ময়নামতি হাইওয়ে থানার ওসি সোহেল আহমেদ জানান, হরতালের কারণে মহাসড়কে যান চলাচল কম ছিল। তবে যেগুলো চলছিল তার গতি ছিল বেপরোয়া।

ঢাকাগামী যাত্রীবাহী এশিয়া পরিবহনের বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আহত চারজনকে উদ্ধার করে স্থানীয় কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার পরপর এশিয়া পরিবাহনের বাসটিতে অগ্নিসংযোগ করে স্থানীয়রা। খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগে বাসটি আগুনে পুড়ে যায় বলে জানান তিনি।