২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর ভাটারায় নর্দ্দা ফুটওভার ব্রিজের কাছে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 11:45 AM

Updated : 25 Apr 2022, 12:50 PM

এরা হলেন- আবুল হাসনাত সোহাগ (৩০) ও মিরাজ হোসেন (২৮)।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নর্দ্দায় নিজেদের বাসায় ফেরার পথে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয় বলে ভাটারা থানার ওসি সারোয়ার হোসেন জানান।

তিনি বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিরাজ।

পুলিশের ধারণা, নববর্ষ উদযাপন শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন এ দুই যুবক। তবে তাদের বিস্তারিত পরিচয় ওসি জানাতে পারেননি। 

পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহতদের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে