২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছুরি মেরে ব্যবসায়ীকে খুন

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলের বিপরীতে এক দোকান মালিককে ছুরি মেরে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 10:35 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

বুধবার রাতে ওই ঘটনায় নিহত মো. মাসুদ (২৮) বসুন্ধরা সিটি মার্কেটের বিপরীত দিকে কামাল ফার্নিচারস নামের একটি আসবাবপত্রের দোকানের মালিক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, “রাত ৯টায় ছুরির আঘাত নিয়ে হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।”

মাসুদের দোকানের কর্মচারী মো. সাব্বিরের বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল হক বলেন, “সন্ধ্যার পর মাসুদ তার ফার্নিচারের দোকান থেকে বের হওয়ার পরই কয়েকজন তাকে চুরি মেরে পালিয়ে যায়।”

পুলিশ কর্মকর্তা মোজাম্মেল জানান, প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। এরপর রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

কলাবাগান থানার ওসি মো. ইকবাল বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। কারা, কী, কারণে তাকে খুন করেছে তাদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।”